সোমবার
০৪ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এই গণনা কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক ফলাফলে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়ে এগিয়ে রয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, টিভিকে ১০৬টি আসনে লিডে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে আছে ৫০টি আসনে এবং এআইএডিএমকে ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সকাল থেকে ডিএমকে ও টিভিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিভিকের পক্ষে চিত্র পরিষ্কার হতে শুরু করে।
নির্বাচন-পরবর্তী বুথফেরত জরিপে বেশিরভাগ সংস্থা ডিএমকের জয়ের সম্ভাবনা দেখালেও কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয়ের দলের সম্ভাবনাও উঠে এসেছিল।
এদিকে একই দিনে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যেও ভোট গণনা চলছে, যেখানে প্রাথমিক ফলাফলে ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকার আভাস মিলছে।