রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৫ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চ্যালেঞ্জ জয় করে গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন: সেনাপ্রধান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের ইতিহাসে এত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ। তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু পুরো আয়োজনের দায়িত্ব আপনাদের ওপরই ছিল।”

তিনি আরও বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন নির্বাচন সম্ভব হবে না। তবে সবাই মিলে সেই আশঙ্কা ভুল প্রমাণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা হয়েছে।

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান জানান, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা পাওয়া যাবে। সংশ্লিষ্ট ফরমেশনকে জানালে তারা দ্রুত সহযোগিতা করবে।

দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে মাঠ প্রশাসনের পাশে থেকে কাজ করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।