বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৬ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে হোটেল সোনালিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস রয়্যাল রোড এলাকায় অবস্থিত হোটেল সোনালিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) অধিদপ্তরের জেলা কার্যালয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর সহায়তায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তার।

অভিযানে থাকা কর্মকর্তা মো. আফতাবুজ্জামান জানান, নিয়মিত বাজার তদারকির সময় হোটেল সোনালিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই এলাকায় অবস্থিত হোটেল কর্ণফুলীকেও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।