মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

০৯ মে ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত বহু

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম পটিয়ার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বদিউল আলম।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।