বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১১ মে ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীর বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এরশাদ উল্লাহ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সোমবার (১১ মে) নগরের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন।

আহত মো. সিরাজুল ইসলাম চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের (অব.) সাবেক যুগ্ম আহ্বায়ক, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আমুচিয়া ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে পরিচিত।

হাসপাতালে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও চট্টগ্রাম কারা পরিদর্শক মো. জাফর আলম, মহানগর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, এমপির এপিএস মো. আরিফ মুন্না, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম এবং ব্যাংকার মো. জামশেদুল ইসলাম রিপনসহ অন্যরা।