রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৮ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে নতুন অর্থবছরের এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নিয়েছেন।