শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৭ মে ২০২৬

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের নিয়ম ও নিয়ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ। ইসলামি শরিয়তে ঈদের নামাজ ওয়াজিব এবং এটি জামাতের সঙ্গে আদায় করতে হয়।

সাধারণত খোলা মাঠ বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সুন্নত। তবে প্রয়োজন হলে মসজিদেও নামাজ পড়া যায়। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।

ঈদের নামাজ দুই রাকাত এবং এতে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়।

ঈদের নামাজের নিয়ত

“আমি কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরসহ দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার।”

প্রথম রাকাত
ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে।
এরপর ‘সুবহানাকা আল্লাহুম্মা…’ দোয়া পড়তে হবে।
তারপর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে।
প্রথম দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে।
তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হবে।
এরপর ইমাম সুরা ফাতিহা ও অন্য সুরা তিলাওয়াত করবেন।
তারপর রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ হবে।
দ্বিতীয় রাকাত
ইমাম সুরা ফাতিহা ও অন্য সুরা পড়বেন।
এরপর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে।
প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিতে হবে।
তৃতীয় তাকবিরের পর রুকুতে যেতে হবে।
তারপর নিয়ম অনুযায়ী সেজদা, তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাতে হবে।
নামাজ শেষে তাকবির

আরবি:
“اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ”

উচ্চারণ:
“আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।”

অর্থ:
আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, সব প্রশংসা আল্লাহর জন্য।

ঈদের নামাজ শেষে ইমাম দুইটি খুতবা প্রদান করেন। মুসল্লিদের জন্য মনোযোগ দিয়ে খুতবা শোনা সুন্নত।