রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

৩০ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এলেন ৪১৯ হজযাত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাত থেকে শুরু হয় হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইট, যা চলতি বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। হজ পালনকালে ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৭ এপ্রিল হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয় এবং ২১ মে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছে।