মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৮ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাতকানিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার বজল সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৪০) ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাইল একজন পরিশ্রমী অটোরিকশা চালক ছিলেন। তার চারটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।