মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১০ জুন ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মীরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মীরসরাইয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মীরসরাই বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূঁইয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

অভিযানে চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। এছাড়া মীরসরাই থানা পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।