রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১১ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া ও পোস্ট দেখা যায়। সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান।

তবে তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার রাতের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।