রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৪ জুন ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারের পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এ বিষয়ে সরকার বা দুদকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।