বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২০ জুন ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সিএমপিতে বড় রদবদল, বদল হলো দুই অতিরিক্ত কমিশনার ও তিন ডিসির দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার এবং তিন উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্বে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়াকে ট্রাফিক বিভাগের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেক আদেশে উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে।

একই আদেশে ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনকে উত্তর জোনের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, জনস্বার্থে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে এ রদবদল করা হয়েছে। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।