সোমবার
২২ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দুর্দান্ত সূচনা করেছিলেন লিওনেল মেসি। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সেই উজ্জ্বলতার মাঝেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মুখোমুখি হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের সপ্তম মিনিটে লাওতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নিতে আসেন মেসি। কিন্তু তার নেওয়া শট গোলবারের ডান পাশ দিয়ে বাইরে চলে যায়।
এই মিসের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে তিনটি পেনাল্টি মিস করার রেকর্ড গড়লেন মেসি।
এর আগে তিনি ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে এবং এবার ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি দুটি পেনাল্টি মিসের রেকর্ড ছিল ঘানার সাবেক তারকা আসামোয়া জিয়ানের। সেই রেকর্ড ছাড়িয়ে এবার অনাকাঙ্ক্ষিত এক পরিসংখ্যানে সবার ওপরে উঠে গেলেন মেসি।
তবে একটি পেনাল্টি মিসে মেসির সামগ্রিক বিশ্বকাপ পারফরম্যান্সের উজ্জ্বলতা ম্লান হয় না। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন এবং আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ে এখনও অন্যতম বড় ভরসা।