রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বুধবার

২৪ জুন ২০২৬

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

খাগড়াছড়ির ১০ এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

খাগড়াছড়ি প্রতিনিধি:: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত বিউবোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘আলুটিলা ফিডার’-এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়ি এবং আলুটিলা।

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।