সোমবার
২৯ জুন ২০২৬
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের নকআউট পর্বে হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল।
ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে জাপানকে এগিয়ে দেন কাইশু সানো।
শুরু থেকেই বল দখল, আক্রমণ এবং শটের দিক থেকে আধিপত্য দেখাচ্ছিল ব্রাজিল। তবে ২৯তম মিনিটে দানিলোর ভুল পাস থেকে বল পেয়ে দ্রুতগতিতে কাসেমিরোকে কাটিয়ে সামনে এগিয়ে যান সানো।
এরপর বক্সের বাইরে থেকে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট ব্রাজিল গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে জালে জড়ায়। গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন জাপানি সমর্থকরা।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ব্রাজিল।