মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৬ জুলাই ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

উপজেলা হাসপাতালেই সফল নাকের মেজর অপারেশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে একজন রোগীর নাকের মেজর সার্জারি (অপারেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার পরিচালনা করেন কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. আরিফুজ্জামান।

অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালন করেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রানা দে। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স বিউটি বড়ুয়া স্মৃতি এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন।

পুরো চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সরকারি স্বাস্থ্যসেবার অংশ হিসেবে রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এ মেজর সার্জারির সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।