রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১১ জুলাই ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চকবাজারে ৩টি চোরাই আইফোনসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজারে অভিযান চালিয়ে তিনটি চোরাই আইফোনসহ চোরাই মোবাইল ফোন কেনাবেচা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেল পাঁচটার দিকে চকবাজার থানার গুলজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) গিয়াস উদ্দিন, এএসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির, এএসআই মো. হানিফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রোহিত উদ্দিন (২২)। পুলিশের দাবি, তিনি অভ্যাসগতভাবে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত। তাঁর কাছ থেকে তিনটি চোরাই আইফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।