বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৩ জুলাই ২০২৬

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহ আমানতে পায়জামার বেল্ট ও আন্ডারওয়্যারে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ-463 ফ্লাইটের যাত্রী, মীরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বে থাকা এনএসআই ও ডিজিএফআই-এর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালান। তল্লাশিতে তার পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।