বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শনিবার

২৫ জুলাই ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে দুর্ধর্ষ চুরি, ঘরের তালা ভেঙে নগদ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমির হামজা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ও তার স্ত্রী কধুরখীল ইউনিয়নে মেয়ের শ্বশুরবাড়িতে যান। তাদের অনুপস্থিতির সুযোগে চোরচক্র ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে সেখানে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

রাতে বাড়ি ফিরে তারা দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা, আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরের বিভিন্ন কাপড়চোপড় ও মালামাল তছনছ করা হয়েছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”