শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

০৮ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী দুলু

উপজেলা প্রতিনিধি:: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

শনিবার বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার ফলে স্বাভাবিক বৃষ্টি হলেই দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়।

এজন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢল যাতে মানুষের বসতবাড়িতে না ঢোকে, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

এ উপলক্ষে বাঁশখালীতে আসেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।