শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

০৮ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আগামীকাল প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন, নিরাপত্তায় ব্রিফিং প্যারেড

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শনিবার একটি ব্রিফিং প্যারেডের আয়োজন করে।

দামপাড়া পুলিশ লাইন্স মাঠে বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত এই প্যারেডে আগামীকাল ৯ আগস্ট প্রধানমন্ত্রীর চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।

পুলিশ সদস্যদের প্রতি কমিশনারের নির্দেশনা

সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্যারেডে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার। এছাড়া দায়িত্ব পালনকালে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন এবং উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস প্রমুখ।