শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শুক্রবার

১৪ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ফটিকছড়িতে গৃহবধূর ঝু-লন্ত লা-শ উদ্ধার, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি:: চট্টগ্রামের ফটিকছড়িতে সোনিয়া (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সিএনজি অটোরিকশাচালক সুমনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শীলেরহাট জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুমন সমিতিরহাট এলাকার আবু তাহেরের ছেলে। দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শোয়াইব আল সালেহীন জানান, স্বামীর মারধরের কারণে গৃহবধূটি এই পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, ঘটনার আগের রাতে সুমন তাঁর স্ত্রীকে মারধর করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরদিন সকালেও মারধরের ঘটনা ঘটে, এরপর সোনিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সুমনকে রোসাংগিরী এলাকা থেকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং নিহতের বোন বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।