রবিবার
২৩ আগস্ট ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ৪ নং নাঙ্গলমোড়া ইউনিয়নে আজ শনিবার মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। পরে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সমাবেশে বক্তব্যে পুলিশ সুপার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।