শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৭ আগস্ট ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চেকপোস্টে পুলিশের জালে ১৬ চোরাই মোবাইল, গ্রেপ্তার ১

সাফায়েত মেহেদী, মিরসরাই: মীরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোনসহ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. ছাদেক (৩৮)। তিনি সিলেটের শাহপরান (রহ.) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো. কুতুব আলীর ছেলে।

বুধবার (২৬ আগস্ট) রাত ১২টার দিকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ছাদেক দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিনির্ভর তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ছাদেকের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে তদন্ত চলছে। চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চোরাই মোবাইলসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।