মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও খুলশী এলাকায় পুলিশের টানা ১০ ঘণ্টার পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।
পুলিশ জানায়, সজল কান্তি দাশ পাঁচলাইশের সানন্দা আবাসিক এলাকায় এবং সারোয়ার জাহান নুর খুলশীর রূপসী হাউজিং এলাকায় বসবাস করছিলেন।
তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপিংয়ের মাধ্যমে ঝটিকা মিছিলসহ নানা কার্যক্রমে যুক্ত ছিলেন।
পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।