শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রবিবার

০৬ সেপ্টেম্বর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

রাউজানে মর্মান্তিক দু-র্ঘট-না, ট্রাকচাপায় প্রা-ণ গেল সাবেক ইউপি সদস্যের

রাউজান প্রতিনিধি:: চট্টগ্রামের রাউজানে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় নুরুল ইসলাম টিটু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন জানান, জলিলনগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক নুরুল ইসলাম টিটুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।