শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লা-শ উ-দ্ধার

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক বয়স ৪২ বছর) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় কয়েকজন ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে গাউছিয়া মানবিক সেবা (পটিয়া উপজেলা শাখা)-এর সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরীও ঘটনাস্থলে যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।