মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২১ সেপ্টেম্বর ২০২৬

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

আকবরশাহে ৮২৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-২, ময়নারঘোনা এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নেতৃত্বে থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল, এএসআই ওয়ালিউল্লাহসহ পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তাদের আটক করে।

পুলিশ জানায়, এ সময় তাদের হেফাজত থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি কাঠের রামদা, একটি কাঠের হাতুড়ি, প্লাস্টিকের হাতলযুক্ত একটি চিকন বাটালি এবং কাঠের হাতলযুক্ত একটি রেতিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি আকবরশাহ থানার মামলা নং-৩৪, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।