বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ফুটপাত দখল করে মালামাল রাখায় ব্যবস্থা, বায়েজিদে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়োজিদ বোস্তামী সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বায়োজিদ বোস্তামী সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে বেশ কিছু ব্যবসায়ী দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাতে রাখা সেসব অবৈধ মালামাল জব্দ করা হয় এবং ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এবং জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।