শুক্রবার
২৩ অক্টোবর ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকা থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বোয়ালখালী থানাধীন আকুবদন্ডি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. তসলিম (৩৮)।
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আকুবদন্ডি গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সংস্থার একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান চালায়।
অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তসলিমকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত তসলিম ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।