রবিবার
০১ নভেম্বর ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আতুরার ডিপো সংলগ্ন এলাকায় খাদ্যপণ্যের মান, নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১ নভেম্বর) পরিচালিত এ তদারকি কার্যক্রমে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্রিম এবং ক্ষতিকর কেমিক্যালযুক্ত কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাদ্য প্রস্তুতে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণের প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, মেয়াদের তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার দায়ে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।