সোমবার, ২ নভেম্বর ২০২৬

সোমবার

০২ নভেম্বর ২০২৬

১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বায়েজিদে লেগুনার নিচে মিলল এলজি-কার্তুজ, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ।

এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়েছে। অভিযানে তার এক সহযোগী পালিয়ে গেছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যায়।

গ্রেপ্তার মিজানুরের দেখানো ও শনাক্ত করা স্থান থেকে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ পাওয়া যায়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটি (চট্ট-মেট্রো-ছ ১১-৪১৩৪) জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে অস্ত্র ও কার্তুজের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা হয়েছে। পলাতক নিজাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।