রবিবার, ৮ নভেম্বর ২০২৬

রবিবার

০৮ নভেম্বর ২০২৬

২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যু, গভীর শোক জানালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানান।

শোকবার্তায় তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।