মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, ৭০ টন সিমেন্ট জব্দ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে বোঝাই করা ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।