মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সোমবার

১৬ নভেম্বর ২০২৬

২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: নগরের বন্দর থানা পুলিশের অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম প্রকাশ মো. রফিকুল ইসলাম প্রকাশ আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন নিমতলা ফ্লাইওভার চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এসআই ইমরান ফয়সাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিমতলা ফ্লাইওভার চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।