বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে এবং কবে ভোট অনুষ্ঠিত হবে, তার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ধাপ ও ভোটের তারিখ জানানো হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
এ সূচি অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।