সোমবার
২৩ নভেম্বর ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে চুরির মামলায় মো. রাশেদুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপাড়া এলাকার খুইল্যা মিয়ার বাড়ির ছগির আহাম্মদ ও সোখিনা আক্তারের ছেলে।
পুলিশ জানায়, কর্ণফুলী থানার মামলা নম্বর ২৪(৪)২৬-এর ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার আসামি তিনি। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার এএসআই মো. নুরুল আমিন।
সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।