মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

শনিবার

০৪ মে ২০২৪

১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

অর্ধশত ফিলিস্তিনি শিক্ষার্থীকে বিনাবেতনে পড়ার সুযোগ দেবে আইআইইউসি

নিজস্ব প্রতিবেদক *

৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)  বিনাবেতনে পড়ালেখার সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে ০৩ মে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্যবৃন্দের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে; সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সকল শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধা সহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়া হবে।