রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রবিবার

০৯ জুন ২০২৪

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঈদুল আযহার পূর্বে নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের নির্দেশনা ভারপ্রাপ্ত মেয়রের

নিজস্ব প্রতিবেদক *

চসিক প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত লোডের কারণে নগরীর প্রধান ও অলিগলির ক্ষতিগ্রস্ত সড়কসমূহ ঈদুল আযহার পূর্বেই সংস্কারের নির্দেশনা প্রদান করেন।

রবিবার (০৯ জুন) সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র এই নির্দেশনা দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, রিফাতুল করিম চৌধুরী, আশিকুল ইসলাম, আনোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তাগণ।