শুক্রবার
১৪ জুন ২০২৪
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক *

না ফেরার দেশে চলে গেছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।
শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা সেনানিবাসের সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।
জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে যথাযথ সন্মানের সঙ্গে তাকে দাফন করা হবে।
পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন। আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদ পত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন।