শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

৩০ জুন ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত কুমিল্লায়

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম

সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং ২৯ জুন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ি, কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। এসময় প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মো. তৌহিদ হোসেন ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদসহ কুমিল্লা অঞ্চলের শাখা- উপশাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণ করা হয়।