সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০২ জুলাই ২০২৪

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সাবেক মেয়র মনজুর আলমের জন্মদিন পালিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের ৭২তম জন্মদিন ২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ পালিত হয়েছে। এ দিনে মোস্তফা হাকিম ভবন, হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী মাজার চত্ত্বর, নানা টাওয়ার এবং ২১৮ দেওয়ানহাটস্থ মোস্তফা হাকিম কর্পোরেট অফিসে খতমে কোরানে পাক, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও এইচএসসি শিক্ষার্থী ও এতিমদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। মোনাজাতে আল্লাহর দরবারে সাবেক মেয়র এম. মনজুর আলমের নেক হায়াত কামনা করা হয়েছে। এসব কর্মসূচিতে আলেম, হাফেজ, এতিম ও শিশুরা অংশগ্রহণ করেছে।