শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১১ জুলাই ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক *

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০) ও পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।