মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১২ জুলাই ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ক্ষতিগ্রস্ত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামতের কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৪২ ইঞ্চি ব্যাসের ক্ষতিগ্রস্ত পাইপলাইনটির মেরামত শেষ করা হয়।

এদিকে পাইপলাইন মেরামত করায় বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এলএনজি সরবরাহ ও গ্যাস গ্রিডের প্রেশার (বর্তমানে ৭০ পিএসআই) এর সঙ্গে যুক্ত করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

এর আগে, ৭ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তে গ্যাস সঞ্চালন সংস্থা জিটিসিএলকে কিছুই না জানিয়ে তাদের ৪২ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ওপর চীনা কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদার প্রতিষ্ঠান খননকাজ চালাতে গিয়ে সেটি ছিদ্র করে ফেলে। এতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।

এরপর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী  নসরুল হামিদ সকল পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপ হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এ সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।