রবিবার
২৮ জুলাই ২০২৪
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি



দেশব্যাপী বিএনপি-জামায়াত অপশক্তির নৈরাজ্য ও সহিংসতায় কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফরহাদুল আলম রিন্টুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ রবিবার জামালখান ওয়ার্ডে বসবাসকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কর্মহীন শ্রমজীবী ৩০০ জনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোস্তাফা,ভবাবুল দেব, মৃদুল দে, আহাসান উল্লা খোকন, আমির উদ্দিন, মো. শফি, মো. আজিম উদ্দিন৷