মঙ্গলবার
৩০ জুলাই ২০২৪
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি



শাহসুফি সৈয়দ গোলামুর রহমান (ক.) বাবা ভাণ্ডারীর ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ভাণ্ডারীর দরবার শরীফ ও কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এইচ এম স্টীল মিলস লি. অডিটরিয়ামে খতমে কোরানে পাক, মিলাদ, দোয়া মাহফিল, নিঃস্ব, অস্বচ্ছল, গরীব, দুঃখী, প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষকে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিচ, ফল-মুল, খাদ্য সামগ্রী, তবারুক, অর্থ সহায়তা প্রদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইচ এম স্টীল মিলের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আযম।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, পবিত্র ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে অলি-আউলিয়াগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সুনিয়্যত ও তরিক্বত রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এইচ এম স্টীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশল মোহাম্মদ ইয়াকুব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করে মাওলানা ফারুক। আলোচনা সভা শেষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর ও পরিচালক ফারুক আযম বস্ত্র, খাদ্য সামগ্রী, নগদ অর্থ গরীব দুঃখীদের হাতে হাতে তুলে দেন।