শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

৩০ জুলাই ২০২৪

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কাল থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক *

কারফিউ শিথিল অবস্থায় আগামীকাল বুধবার  থেকে স্বল্প দূরত্বে কিছু যাত্রীবাহী ট্রেন চলবে। ট্রেন চলাচলের এ সময় হবে পাঁচ ঘণ্টা। আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।

এর বাইরে তিতাস কমিউটার ট্রেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে। ট্রেনটি সকাল সোয়া ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়বে আর দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরতি যাত্রা শুরু করবে।

বুধবার চলমান পরিস্থিতিতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন চলাচলের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিল সময়টাতেই স্বল্প দূরত্বের ট্রেন চলবে। এরপর সরকার কারফিউ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী আগামীকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি কমিউটার ট্রেন চলাচল করে। তবে কারফিউকালীন আগামীকাল এই ট্রেন তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। তবে ঠিক কতবার ট্রেন চলাচল করবে তা নিশ্চিত নয়।

এদিকে আজ কিছু মালবাহী ট্রেন চলাচল করেছে। গতকাল থেকেই তেলবাহী ট্রেন চলাচল করছে। ভারত থেকে পাথরবাহী দুটি মালবাহী ট্রেন চলেছে আজ। আর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহের লক্ষ্যে চলছে তেলবাহী ট্রেন। তবে আগামী শুক্রবার থেকে কিছু আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তুতি আছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।