মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৯ আগস্ট ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চবি উপাচার্যের বাংলো, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পদত্যাগসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর এবং প্রভোস্টদের কার্যালয় ও উপাচার্যের বাংলোতে তালা ঝুলিয়ে দিয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এসব স্থানে তালা দিতে শুরু করেন আন্দোলনকারীরা।

আজ বেলা সাড়ে এগারোটায় চাকসু কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ৫ দফা দাবি ঘোষণা করেন। তাদের অন্যতম দাবি হলো, ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত প্রক্টরিয়াল বডি, সকল হল প্রভোস্ট, ভিসি ও প্রো-ভিসিদের পদত্যাগ।

সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। পরবর্তীতে প্রশাসনিক বিভিন্ন কার্যালয়ে তালা দেন তারা।

প্রশাসন পদত্যাগ করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।