শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৯ আগস্ট ২০২৪

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এবার ১২ সিটির মেয়রকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক *

জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারা হলেন  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনে তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।